ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইফতার খাইয়ে বদনাম করছে প্রতিপক্ষ: দাবী নিপুণের

বিনোদন | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১ এপ্রিল ২০২৪, সোমবার, ১১:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৮ অপরাহ্ন

banglahour

আগামী ১৯শে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরইমধ্যে সম্ভাব্য প্যানেল ঘোষণা করেছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। প্রতিদিন এফডিসিতে শিল্পী ও কলাকুশলীদের ইফতার করাচ্ছেন তারা। এদিকে চিত্রনায়িকা নিপুণ আক্তারের দাবি ইফতার খাইয়ে তার নামে বদনাম করছে প্রতিপক্ষ।

মিশা-ডিপজলের বিপরীতে মাহমুদ কলি-নিপুণ প্যানেল ঘোষণা করেছেন।  নিপুণ আক্তারের নামে ‘গিবত’ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, নির্বাচন করতে গিয়ে আমি এখনো কোনো বাধা পাইনি।

আমার গিবত গাওয়া ছাড়া অন্য কোনো বাধা আমি পাইনি। আমি দেখছি ইফতার খাইয়ে আমার বদনাম করা হচ্ছে। কেনই বা ইফতার খাওয়াচ্ছেন, আবার কেনই বা আমার বদনাম করছেন? 
তিনি বলেন, এফডিসি’র জন্য পুরা বিশ্ব আমাকে চেনে। আমি অনেক কিছু পেয়েছি। আমার মনে কোনো আক্ষেপ নেই। আমার কাছে মনে হয় এই নির্বাচনটা করা আমার খুব দরকার। কারণ শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম