ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘বিয়ে করতে চাইনি কখনো’ - মডেল শিমুল

বিনোদন | বিনোদন ডেস্ক

(২ বছর আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:৫২ পূর্বাহ্ন

banglahour

একসময়ের জনপ্রিয় অভিনেতা ও মডেল মনির খান শিমুল। সমানতালে অভিনয় করেছেন নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে। ভালোবেসে ঘর বেঁধেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের সঙ্গে। একসময় তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর আবার বিয়ে করে সুখের সংসার করছেন নাদিয়া। তবে শিমুল এখনো একা। আগের মতো অভিনয়েও দেখা যায় না অভিনেতাকে। ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে সম্প্রতি বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের সঙ্গে আড্ডা দিয়েছেন এই অভিনেতা।

অভিনয়ে কেন অনিয়মিত? এ প্রশ্নের জবাবে শিমুল বলেন, ‘আগে ছিল বেগ, এখন হচ্ছে আবেগ। কাজ করেছি খুব কম।

সব সময়ই বেছে বেছে কাজ করেছি আমি। টাকার জন্য কখনোই কাজ করিনি। আমরা ভালোবেসে কাজ করতাম। তবে এখন সময়টা পাল্টেছে। ভালো কাজের জন্য পরিবেশটাও জরুরি। ক্ষমতা, অর্থ থেকে শিল্পীদের একটু দূরে থাকা উচিত।’

পরিচালনা প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, ‘সিনেমা তো বানাব, পরিকল্পনা আছে। সেই স্বপ্ন ২০ থেকে ২৫ বছরের। প্রাথমিক কাজ শুরু করেছি। মরে যাওয়ার আগে অন্তত একটা-দুটো-তিনটে সিনেমা বানাব।’

বিয়ে করছেন কবে? শিমুল বলেন, ‘বিয়ে করতে চাইনি কখনো। তবে সময়ের প্রয়োজনে বিয়ে করলাম। ভাবলাম জীবনটা এভাবে গোছাব, এভাবে কাটাব। কেউ তো ডিভোর্স চায় না। ডিভোর্স হয়ে গেল। বিয়ে যখন করব না বলেছিলাম, তখন আমার অনেক বড় বড় প্রজেক্ট ছিল, তখন আমি এগুলোর মধ্যে আবার ফিরে এলাম। বিয়ে হয়তো করব, কাউকে পছন্দ হয়ে গেলে, তাঁর সঙ্গে বাকি জীবনটা হয়তো কাটাতে পারি। না হলে আমি এতগুলো প্রজেক্ট করেছি যে এদের সঙ্গে আমার জীবন কেটে যাবে। আমার বন্ধুদের একটি এতিমখানা আছে, চিন্তা করলাম, একজন বাচ্চাকে বড় না করে বেশ কিছু বাচ্চাকে বড় করি। আমি সব সময়ই অনেক আনন্দে থাকি, সৎ থাকি। একটা বড় হুমকি ছিল, ডিভোর্সটা হয়ে গেলে মানুষ কী বলবে? কিছুই হয় না আসলে, এর চেয়ে খারাপ খারাপ জিনিসও হয়। আমি জীবনে কোনো দিন ফাঁকি দিইনি। আমার সামনে থেকে কোনো প্রাণী-মানুষ অভুক্ত যায়নি।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম