ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইরানে নয় ফের গাজায় শরণার্থী শিবিরে হামলা করেছে ইসরাইল

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:০০ অপরাহ্ন

banglahour

ইরান-ইসরাইলের চলমান নাটকীয় হামলা ও রেটরিক বক্তব্য আদান প্রদান ছাড়া তেমন কোনও হামলা বা হতাহতের ঘটনা না ঘটলেও ফের স্পর্শকাতর হামলার ঘটনা ঘটেছে গাজার শরণার্থী শিবিরে।

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে চালানো  ইসরাইলের বোমা হামলায় নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছে।

 

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজা উপত্যকার নুসেইরাত ক্যাম্পে ইসরাইলের দুই দফা বোমা হামলায় শিশু ও নারীসহ ১৫ জন নিহত হয়েছে। এর মধ্যে নুসেইরাতের সুলতানপাড়ায় নিহত চারজনের মধ্যে একটি শিশুকন্যাও রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একই ক্যাম্পের আরেকটি বাড়িতে ইসরাইলি বোমা হামলায় চারজন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছে।

গাজার হামাসনিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৩৪ হাজার ৩৫৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭৭ হাজার ৩৬৮ জন।

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল। ইসরাইলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানানো হচ্ছে তাদের বিক্ষোভে।

 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম