ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চীনের দক্ষিণাঞ্চলীয় শহরে টর্নেড, নিহত ৫

বিশ্ব | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১২:২৭ অপরাহ্ন

banglahour

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজৌতে টর্নেডোর তাণ্ডবে পাঁচজন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া শনিবার রাতে স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

টর্নেডোটি শনিবার স্থানীয় সময় বিকালে গুয়াংজৌর বেইয়ান এলাকায় ধ্বংসের স্বাক্ষর রেখে যায়। এর তাণ্ডবে ১৪১টি কারখানা ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়নি।

নগরীর জরুরি বিভাগের উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। ইতোমধ্যেই তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

রয়টার্স জানিয়েছে, গত বছর চীনের জাংসু প্রদেশে আরেকটি টর্নেডোর তাণ্ডবে ১০ জন নিহত হয়েছিল

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম