আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকালে তিনি বলেন যে কোনও উন্নয়ন কার্যক্রম পরিচালনার আগে পরিবেশ রক্ষার কথা ভাবতে হবে। কেননা জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হবে। একই সাথে পরিকল্পনাগুলো যেন টেকসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং খরচের দিকটাও বিবেচনায় রাখতে হবে।
এবারের ৬১তম কনভেনশনের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ’। কনভেনশনে সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘দ্য ইঞ্জিনিয়ার্স ফর ট্রান্সফর্মিং টেকনোলজি ড্রাইভেন স্মার্ট বাংলাদেশ।’
বক্তব্যে প্রধানমন্ত্রী প্রকৌশলীদের সাফল্য কামনা করে বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
কনভেনশন চলবে ৫দিন ব্যাপী। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাতে উপস্থিত থাকবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
