২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গতবার পাশের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে।
এবার ছাত্রদের পাশের হার ৮১.৫৭ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩.৭৭ শতাংশ।
পাশের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। আর সর্বনিম্ন পাশের হার সিলেট বোর্ডে।
রোববার শিক্ষা বোর্ড সূত্র জানায়, যশোর বোর্ডে পাশের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাশের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।
এ ছাড়া, ঢাকা বোর্ডে পাশের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০, বরিশালে ৮৯ দশমিক ১৩, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।
রোববার প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তরের পর বিভিন্ন শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এরআগে সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৪-এর ফল এবং ফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। বেলা ১১টায় ফল প্রকাশ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
