এবারের এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে দেশের ক্যাডেট কলেজগুলো। ১২টি ক্যাডেট কলেজে ৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে এবার ৫৯৮ জন জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে। পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৯ দশমিক ৬৭ শতাংশ। ২০২৩ সালে জিপিএ-৫ ছিল ৯৯ দশমিক ৮৩ শতাংশ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ক্যাডেট কলেজ সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। শুধু ভালো ফলাফল নয়, চৌকস ও সুনাগরিক হিসাবে ক্যাডেটদের গড়ে তোলা মূল লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
