ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেট্রোরেলের পিলারগুলো পোস্টার দিয়ে ভরে ফেলেছে - কাদের

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৯ মে ২০২৪, রবিবার, ৯:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৫ অপরাহ্ন

banglahour

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের পিলারগুলো পোস্টার দিয়ে ভরে ফেলেছে। এগুলো অপরিচ্ছন্ন, নোংরা। মেট্রোরেলগুলো ব্যবহারে আমরা মোটেও মনোযোগী নই। মেট্রোরেল আমাদের সম্পদ।

রোববার (১৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের এনবিআর জনপ্রিয় পরিবহণ মেট্রোরেলে হঠাৎ করে ১৫ শতাংশ ভ্যাটের ঘোষণা দিল। বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এনবিআরের এ সিদ্ধান্ত ভুল। এটি হয় না। এতে করে মেট্রোরেলের সুনাম নষ্ট হয়। প্রধানমন্ত্রী এটি পুনর্বিবেচনার বিষয় আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, আমাদের মেট্রোরেল অনেক সুন্দর। এখানে কোনো শব্দ দূষণ নেই। তিন লাখ লোক উত্তরা থেকে মতিঝিল যাচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯