ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পুলিশ বক্সে ঢুকে গেল বাস, পুলিশ কর্মকর্তা আহত

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৪ মে ২০২৪, শুক্রবার, ৩:৪৯ অপরাহ্ন

banglahour

রাজধানীর মৎস্য ভবন এলাকায় শিখর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। এতে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শাহবাগ থানা–পুলিশ।

পুলিশ জানায়, বেপরোয়া গতির বাসটি পুলিশ বক্সে ধাক্কা দেয়। এতে বক্স ভেঙে বাসটি ভেতরে ঢুকে যায়। বাসের ধাক্কায় এসআই মো. রেজওয়ান আহত হন। ঘটনার পর বাসটি রেখে পালিয়ে যান চালক।

শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একজন এসআইয়ের ঠোঁট কেটে গেছে। তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, রেজওয়ান মিরপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) এসআই হিসেবে কর্মরত।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯