ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ দিন আগে) ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৭:১৫ অপরাহ্ন

banglahour

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন এবং জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনি কার্যক্রম সম্পন্ন হবে।

তফসিল অনুযায়ী:মনোনয়নপত্র দাখিল: ১৩ আগস্ট (বৃহস্পতিবার), সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে।মনোনয়নপত্র যাচাই-বাছাই: ১৬ আগস্ট (রোববার), সকাল ১০টা থেকে, নির্বাচন কমিশন ভবনে।প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ১৮ আগস্ট (মঙ্গলবার), বিকেল ৪টা পর্যন্ত।ভোটগ্রহণ: ২০ আগস্ট (বৃহস্পতিবার), দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯