ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
ঘূর্ণিঝড়

৮ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, বন্ধ থাকবে বঙ্গবন্ধু টানেল

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৬ মে ২০২৪, রবিবার, ১:৩১ অপরাহ্ন

banglahour

ঘূর্ণিঝড় রিমালের কারণে আজ রোববার সন্ধ্যা থেকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের  কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বন্ধ রাখা হবে।

আজ দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এ কথা জানিয়েছেন। আন্তমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান তিনি।
উপকূলের বিভিন্ন এলাকা থেকে আট লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এসব এলাকা থেকে বাকিদেরও নিরাপদ আশ্রয়ে সরে যেতে আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া সারা দেশে সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে  ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  দেশের ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের প্রায় প্রতিটি বিভাগে বৃষ্টিও হতে পারে। রিমালের প্রভাবে দেশের ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯