ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যুদ্ধ বন্ধ না হলে আর কোনও আলোচনায় বসবে না হামাস, যুক্তরাষ্ট্র বলছে আগে বন্দীদের মুক্তি দিতে হবে

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ১ জুন ২০২৪, শনিবার, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪১ পূর্বাহ্ন

banglahour

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের তিনটি নতুন প্রস্তাবকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তিন পর্যায়ের নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ রয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

গাজায় যুদ্ধ বন্ধে ইসরাইলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, হামাস সবসময় বলে থাকে, তারা যুদ্ধবিরতি চায়। এখন হামাসের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে যে, তারা আসলেই এটা চায় কিনা।  স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাইডেন এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

প্রসঙ্গত, হামাস যদি সব জিম্মিকে মুক্তি দেয়, তবে গাজা ইস্যুতে শান্তি চুক্তিতে আসার বিষয়টি বিবেচনা করবে ইসরাইল। ইসরায়েল জানিয়েছে, সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে। যদি তা না হয়—গাজায় অভিযান থামবে না কোনো চুক্তিও হবে না।

এর আগে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে হামাসের এক নেতা। তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে রাজি নয় তারা; তবে ইসরাইল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে— তাহলে সব জিম্মিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে গোষ্ঠীটি।

 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম