ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডিবি পুলিশ পরিচয়ে ৮৫ লক্ষ টাকা ডাকাতি, গ্রেফতার ৬

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ৯:১৩ পূর্বাহ্ন

banglahour

ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জের ব্যবসায়ীর ৮৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় ৬ ডাকাত গ্রেফতার।

ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জের ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৮৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেফতার  ও ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানাধীন কাউন্দিয়া, পটুয়াখালী সদর থানা ও ঢাকা মহানগরীর কাজলা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম- সোহাগ মাঝি (২৮), মোঃ দেলোয়ার (২৬), মোঃ জয়নাল হোসেন (২৮), মোঃ সোহেল (২৭), মোঃ জনি (৩২) এবং মোঃ আজিজ (৫৭)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১) নগদ- ২০ লক্ষ টাকা, ২) ১ টি হাইয়েচ মাইক্রোবাস এবং ৩) ১ টি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত (১৩ নভেম্বর) দুপুর ০১.৩০ ঘটিকার সময় ব্যবসায়ী কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দড়িগাঁও বাজারস্থ তার ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে ব্যাগে করে নগদ- ৮৫,০০,০০০/- টাকা নিয়ে পিকআপ যোগে আব্দুল্লাপুরস্থ সাউথ ইস্ট ব্যাংকের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত ব্যবসায়ী কেরামত আলীর গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে মাইক্রোবাস এবং মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম