ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপির আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাই - কাদের

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৯ জুন ২০২৪, রবিবার, ৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩০ অপরাহ্ন

banglahour

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই বাজেট ঘোষণা করা হয়েছে লুটপাট বন্ধ করার জন্য,  লুটপাট করতে নয়। আমরা বিএনপির আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাই বলেও মন্তব্য করেন তিনি।

রোববার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ও দলের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। বিএনপি আমলে লুটপাটকারীদের বিচার হয়নি। বিএনপি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? নেয়নি, কিন্তু শেখ হাসিনার সরকারের সেই সত সাহস আছে৷  দুর্নীতি করে কেউ ছাড় পাবে না।   

তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি সরকার পতনের হুমকি দেয়। আন্দোলন তারা করতে পারবে না। কারণ জনগণ তাদের সঙ্গে নেই।  জনগণ সাথে না থাকলে আন্দোলন হয় না। আমরা বিএনপির আন্দোলন নয়, ভয়পাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করে৷ এই অপরাজনীতির বিরুদ্ধে আমরা সতর্ক থাকব। বিএনপির আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে। প্রতিরোধ করতে হবে। রাজপথে প্রস্তুত থাকতে হবে। 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান, বেগম খালেদা জিয়া। তাহলে তারাও কি দুর্বৃত্ত। 

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদবৃন্দ।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম