ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ১৬ জুন ২০২৪, রবিবার, ২:৩৬ অপরাহ্ন

banglahour

দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার রাতে দেশটির দক্ষিণের আইতা আশ-শাব এবং আইতারউন গ্রামের কাছাকাছি এলাকায় ইসরাইলি বাহিনী ওই হামলা চালায়।

রোববার লেবাননের স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।

তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

ফিলিস্তিনি জনগণের ওপর তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে হামাস গত ৭ অক্টোবর দখলদার ইসরাইলের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজায় বর্বরতম যুদ্ধ শুরু করে ইসরাইল।

এদিকে দখলদার ইসরাইলের ক্রমাগত হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইলি সামরিক অবস্থানগুলোতে এর পর থেকে নিয়মিত হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও। 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম