ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৫ বছর পর জানা গেলো সারা আলী খানের জীবনের অজানা সত্য!

বিনোদন | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৪ জুন ২০২৪, সোমবার, ১:৪৬ অপরাহ্ন

banglahour

ইন্ডাস্ট্রিতে পা দিতেই নিজেকে পরিচয় করিয়ে দেন ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে। তাক লাগানো অভিনয়, নজরকাড়া হাসি, আর মিষ্টি ব্যবহারে রাতারাতি হয়ে উঠেছিলেন ‘টক অব দ্য টাউন’। এছাড়া অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তার রসায়নের জোর চর্চা হয় সেই সময়। তিনি সাইফ আলি খান কন্যা সারা আলি খান।  

 

কেদারনাথের পরই তাকে দেখা যায় সিম্বা সিনেমায়। মাত্র তিন সপ্তাহের গ্যাপে মুক্তি পেয়েছিল দুটি ছবি। এমনকি প্রায় একসঙ্গেই শ্যুটিং চলেছিল দুই ছবির। 

বিষয়টি অজানা থাকলেও এবার নিজ থেকেই অনেক কিছু স্বিতার করলেন সারা। তিনি বলেন প্রথম ছবিতে কাজ করার সময়ই তার নামে কেদারনাথ ছবির নির্মাতা মামলা করেছিলেন। 

 

জানা যায়, কেদারনাথের শুটিং চলাকালে রোহিত শেঠীর সিম্বার জন্য রাজি হয়ে যান অভিনেত্রী। অন্যদিকে, প্রায় বছর দুয়েক ধরে চলে কেদারনাথের শুটিং। একাধিক বার পিছিয়ে যায় ছবিমুক্তির সময়। তাতেই খানিক ধৈর্যচ্যুতি ঘটে সারার। 

সিম্বা ছবির শুটিং শুরু করতেই ছবির পরিচালক অভিষেক কাপুর ও প্রযোজক অভিনেত্রীর নামে ৫ কোটি টাকার মামলা করেন। জীবনের প্রথম ছবিতে এত বড় ধাক্কায় খানিক ভেঙে পড়েন সারা।

সে সময় বেশ ঘাবড়ে যান সারা। তার কথায়-‘সময়টা খুব কঠিন ছিল। কারণ, মা তখন দিল্লিতে আর আমার দাদু মৃত্যুশয্যায়। ইব্রাহিম ছোট, স্কুলে পড়ত। আর তখন আমার হাতে আইনি কাগজ ধরিয়ে দেওয়া হয়। আমি ভাবছি, এটা নিয়ে কী করব? কিছুই মাথায় আসছিল না তখন।’

যদিও শেষ পর্যন্ত কেদারনাথ ও সিম্বা ছবির পরিচালক নিজেদের অবস্থান থেকে পিছু হটতেই কোর্টের বাইরের সমস্যার সমাধান হয়।

 

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম