ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজধানীতে বেশি যানজট হতে পারে বলে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৭ জুলাই ২০২৪, রবিবার, ১০:০৯ পূর্বাহ্ন

banglahour

রথযাত্রাসহ কয়েকটি কর্মসূচি ঘিরে অন্যান্য দিনের চেয়ে রোববার রাজধানীতে বেশি যানজট হতে পারে বলে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

বিশেষ করে- রমনা, মতিঝিল ও ওয়ারী এলাকার চলাচলকারীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি। শনিবার রাতে ডিএমপি জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, আজ রোববার (৭ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকায় ও কোটাবিরোধী আন্দোলনের ফলে ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এজন্য রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারী এলাকার জনগণকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম