ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কোটা আন্দোলনকারীরা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী! - আইনমন্ত্রী

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১২ জুলাই ২০২৪, শুক্রবার, ৩:৩১ অপরাহ্ন

banglahour

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছে, কোটা আন্দোলনে সেই প্রেতাত্মাদের ষড়যন্ত্র অস্বীকার করতে পারব না।

শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কোটাবিরোধী আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। 

এর আগে তিনি সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী আইনমন্ত্রীকে স্বাগত জানান। 

আইনমন্ত্রী বলেন, এটা আপনারাও বুঝতেছেন আমরাও বুঝতেছি- কিন্তু আমার বিশ্বাস, যারা নতুন প্রজন্মের ছাত্রছাত্রী কোটার ব্যাপারে তাদের বক্তব্য প্রকাশ করেছে। সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে, সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক জনগণ দুঃখ কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে। 

মন্ত্রী বলেন, আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে। 

কোটাবিরোধী আন্দোলনকারীরা যদি ঘরে ফিরে না যায় সেক্ষেত্রে সরকারের অবস্থান কি হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হল জনগণের জানমাল রক্ষা করা, জনগণের সুবিধা ও অসুবিধা দেখা। সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সেক্ষেত্রে সরকারের দায়িত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯