ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আলিয়া-ববির শ্যুটিংয়ের জন্য ১০০ জন নিরাপত্তারক্ষী বহাল

বিনোদন | বিনোদন ডেস্ক

(২ বছর আগে) ২৭ জুলাই ২০২৪, শনিবার, ২:০১ অপরাহ্ন

banglahour

বলিউডের যশরাজের ব্যানারে স্পাই ভার্সের নারীকেন্দ্রিক সিনেমা ‘আলফা’তে অভিনয় করছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর তার প্রতিদ্বন্দ্বী হয়ে অ্যানিম্যালের পর আবার খলনায়কের চরিত্রে ধরা দেবেন ববি দেওল। সিনেমাতে আলিয়া ও ববির দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের জন্য শ্যুটিং সেটে ১০০ জন নিরাপত্তারক্ষীকে বহাল করা হয়েছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘আলফা’ সিনেমার আন্ধেরির যশরাজ স্টুডিওতে শুটিং শুরু হয়েছে ববি দেওল ও আলিয়া ভাটের। এসিনেমার এক অ্যাকশন দৃশ্যে আলিয়া-ববিকে মারামারি থেকে শুরু করে অস্ত্রের ব্যবহার সবটাই করতে দেখা যাবে। দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের কোনও ফুটেজ যাতে লিক না হয় সেটি আটকাতেই বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

আর তাই প্রযোজক আদিত্য চোপড়া নিরাপত্তা বাড়ানোর জন্য ১০০ জন নিরাপত্তারক্ষীকে বহাল রেখেছেন সেটে।

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে মোশন পোস্টার প্রকাশ্যে এনে ‘আলফা’ সিনেমার নাম ঘোষণা করেছেন আলিয়া ভাট। নেপথ্যে অভিনেত্রীর কণ্ঠে শোনা গেছে, ‘গ্রিক অ্যালফাবেটের প্রথম অক্ষর আর আমাদের উদ্দেশ্য একই। ভালো করে দেখলে বুঝবেন, সব শহরেই একটা জঙ্গল রয়েছে, যেখানে আলফা রাজত্ব চলে। সবার আগে, সব থেকে প্রখর, সব থেকে বীর।’

এই ছবিতে হলিউডের ‘হার্ট অফ স্টোন’ সিনেমার মতোই অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে আলিয়াকে। স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট কতটা বাজিমাত করতে পারেন, এবার সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।

এর আগে যশরাজের ব্যানারে স্পাই চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। 

অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। যশরাজের স্পাই ইউনিভার্স-এ সম্প্রতি যোগ দিয়েছেন কিয়ারা আদবানিও। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে তাকে স্পাই চরিত্রে।

 

দেখুন বাংলা আওয়ারের আজকের অন্যান্য আপডেট -


| জাতীয় সংবাদ | সারাদেশ | রাজনীতি | বিশ্ব সংবাদ | বিনোদন | খেলা |অন্যান্য |


banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম