ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় ঐক্যে জামায়াত থাকবে ?

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৮ জুলাই ২০২৪, রবিবার, ৬:০৮ অপরাহ্ন

banglahour


জামায়াতে ইসলামীসহ সরকারবিরোধী সব দল নিয়ে অভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার কথা ভাবছে বিএনপি। তবে এই ঐক্যের আহ্বান নিয়ে ভিন্নমতও রয়েছে কয়েকটি দলের। বিশেষ করে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে ঐক্যের বিষয়ে বামপন্থি কয়েকটি দল আরও সময় নিতে চাইছে।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য হয়েই আছে। বৃহত্তর পরিসরে এ ঐক্য গঠনে আগে থেকেই কাজ চলছে। এরমধ্যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি ঐক্য গঠনের সঠিক সময় হিসাবে মনে হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, গণতন্ত্র মঞ্চের চার দল, ১২ দলীয় জোটের ১২ দল, জাতীয়তাবাদী সমমনা জোটের ১১ দল, গণতান্ত্রিক বাম ঐক্যৈর চারটি দল, গণঅধিকার পরিষদ, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টিসহ যুগপৎ আন্দোলনে থাকা ৩৯ রাজনৈতিক দল জাতীয় ঐক্যে থাকবে। এর বাইরে জামায়াতে ইসলামীও ঐক্যে থাকছে। তবে জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের বিষয়ে গণতন্ত্র মঞ্চে থাকা দুটি দল আরও সময় নিতে চাইছে। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯