ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আন্দোলনকে ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের সঠিক তথ্য প্রকাশের দাবি ;জাতীয় পার্টি

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৮ জুলাই ২০২৪, রবিবার, ১০:০৫ অপরাহ্ন

banglahour

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

দলটির মহাসচিব মুজিবুল হক (চুন্নু) আজ রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আন্দোলনে নিহত শিক্ষার্থীদের ‘বীর মুক্তিসেনা’ হিসেবে আখ্যায়িত করতে হবে। একটি নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত নিহতের তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের চলমান অহিংস আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার বিকেলে রাজধানীর বনানীতে জাপা কার্যালয়ে দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতাদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব মুজিবুল হক তাঁদের দলের অবস্থান তুলে ধরেন। যৌথ সভায় ৪২ জন নেতা চলমান পরিস্থিতি নিয়ে তাঁদের বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে মুজিবুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক ও অধিকার আদায়ের আন্দোলন হলেও এটি আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আন্দোলন ছিল না। একপর্যায়ে এটি ছাত্র-জনতার আন্দোলনে রূপ নেয়।

মুজিবুল হক বলেন, ‘দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, গণতন্ত্রহীনতায় মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছিল। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনের ওপর অত্যাচার শুরুর পর থেকে তাদের রক্ষা করার জন্য জনগণও তাদের সঙ্গে নেমে পড়ে। ছাত্রদের ওপর নিষ্ঠুর নির্যাতন, অসংখ্য ছাত্রকে হত্যা করা হয়েছে। আহত করা হয়েছে তার চেয়ে অনেক বেশি। এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা অতীতে দেখিনি।’

এ ধরনের বর্বর ও নিপীড়নমূলক হত্যাকাণ্ড জাতি কখনো প্রত্যক্ষ করেনি, এমন মন্তব্য করে জাপার মহাসচিব বলেন, ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের মামলার এজাহারে প্রকৃত মৃত্যুর কারণ না দিয়ে মিথ্যা এজাহার দাখিল করা হচ্ছে। জাপার যৌথ সভায় কেন্দ্রীয় নেতারা এর নিন্দা জানিয়েছেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম