ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এবি পার্টির সদস্য সচিব কে উঠিয়ে নিয়ে গেছে ডিবি

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩০ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১০:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ অপরাহ্ন

banglahour

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার মধ্যরাতে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে মঞ্জুর পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটু।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে আনোয়ার সাদাত জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে মজিবুর রহমান মঞ্জুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি। এরপর তাকে কোথায় নেওয়া হয়েছে তা ডিবি থেকে আমাদের জানানো হয়নি।

আনোয়ার সাদাত আরও বলেন, মজিবুর রহমান মঞ্জু কয়েকদিন ধরে অসুস্থ। তিনি পুলিশের গুলিতে আহত ছিলেন। এমন অবস্থায় গভীর রাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি

 

Source: Dhaka Mail

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯