ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চরিত্রের প্রয়োজনে কত কিছুই তো করতে হয় শিল্পীদের - জাহ্নবী

বিনোদন | বিনোদন ডেস্ক

(২ বছর আগে) ২ আগস্ট ২০২৪, শুক্রবার, ৯:১৮ অপরাহ্ন

banglahour

ওজন কমানো-বাড়ানো থেকে শুরু করে চরিত্রের প্রয়োজনে কত কিছুই তো করতে হয় শিল্পীদের। তবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর জানিয়েছেন, অনেক কিছুতে আপত্তি না থাকলেও পর্দায় একটি কাজ তিনি কখনোই করবেন না। কারণ, এ কাজটি করতে তাঁকে নিষেধ করেছেন তাঁর মা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। খবর হিন্দুস্তান টাইমসের

জাহ্নবীকে প্রশ্ন করা হয়, এমন কোনো কাজ আছে যা তিনি ছবির জন্যও কখনোই করবেন না? উত্তরে অভিনেত্রী জানান, চরিত্রের প্রয়োজন হলেও কখনোই মস্তক মুণ্ডন করবেন না। চরিত্রের জন্য কাঁধের হাড়ে বড় চোট পেয়েছিলেন জাহ্নবী।

জাহ্নবী সাক্ষাৎকারে বলেন, ‘এখন তো প্রযুক্তির মাধ্যমেই ন্যাড়া মাথা দেখানো যায়। আমি কাজ করতে গিয়ে কাঁধে চোট পেয়েছি। রক্তপাত হয়েছে। হাড় ভেঙেছে। নিজের ওপর নানা রকমের অত্যাচার করেছি। কিন্তু সব চুল কেটে ন্যাড়া হতে পারব না আমি।’
মুক্তি পেতে চলেছে জাহ্নবীর আসন্ন ছবি ‘উলঝ’।

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এমনকি “উলঝ”-এর জন্য পরিচালক আমাকে ছোট করে চুল কাটতে বলেছিলেন। আমি কাটিনি। এটা নিয়ে পরিচালকের সঙ্গে বিস্তর আলোচনাও হয়েছিল।’

চুল ছোট করে কাটার জন্য মায়ের কাছে বকুনিও খেয়েছিলেন জাহ্নবী। অভিনেত্রী বলেন, ‘মনে আছে, “ধড়ক” ছবির সময় আমি চুল কেটেছিলাম বলে মা খুব বকেছিল।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম