ঢাকা, ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাড্ডা-রামপুরা সড়ক দখলে নিয়েছে শিক্ষার্থীরা

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩ আগস্ট ২০২৪, শনিবার, ৩:১৫ অপরাহ্ন

banglahour

কয়েক হাজার শিক্ষার্থী রাজধানীর বাড্ডা-রামপুরা সড়ক দখলে নিয়েছেন। এ সময় বাড্ডা থানার অর্ধশতাধিক পুলিশ রাস্তা থেকে সরে গেছে।

শনিবার বেলা ১১টার দিকে ইস্টওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আশপাশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। বেলা দেড়টার দিকে অন্তত ৩ হাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন এ বিক্ষোভ সমাবেশে। 

দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন। দুপুরের পর শিক্ষার্থীদের এ মিছিল জাতীয় শহিদ মিনারের অভিমুখে যাওয়ার কথা রয়েছে।

এদিকে সারা দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার গণমিছিল করেছে। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ ও সিলেটে গণমিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। লক্ষ্মীপুর, নরসিংদীসহ বিভিন্ন স্থানের গণমিছিলে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ এসেছে। গণমিছিলে হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম