ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফিরে এলেন মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১০:৪০ পূর্বাহ্ন

banglahour

জামায়াতের প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের ফিরে আসার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি।

তিনি ফেসবুক থেকে চেয়ারে বসা আরমানের একটি ছবি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ আরমান এখন মুক্ত’।

এর আগে ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে ভারি অস্ত্র হাতে বাসায় হানা দিয়েছিল। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস-এর ১১ নং সেকশনের ৭ নম্বর রোডের ৫৩৪ নম্বর বাড়ির দোতালায় থাকতেন তিনি। এই বাসা থেকেই দুই শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এরপর থেকে কথিত ‘আয়নাঘরে’ তাকে রাখা হয়েছিল বলে গুঞ্জন ছিল।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম