ঢাকা, ১২ জুন ২০২৬, শুক্রবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটককৃত শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হয়েছে।

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৪:৪০ অপরাহ্ন

banglahour

কোটা সংস্কার আন্দোলনের কারণে সারাদেশে সহিংসতার ঘটনায় গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটককৃতদের মুক্তি দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম অনুযায়ী, মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে এক নির্দেশনায় সবার মুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল সোমবার (৫ আগস্ট) পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনতিবিলম্বে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে সব দলের অংশগ্রহণে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যাদের আটক করা হয়েছে তাদের সবার মুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯