ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মানিকগঞ্জের দুই কলেজ শিক্ষার্থী নিহত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৪, বুধবার, ৯:৫৭ পূর্বাহ্ন

banglahour

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ধলেশ্বরী সেতুর উপর ট্রাকের চাপায় জাকির হোসেন (১৬) ও সায়েম মিয়া (১৬) নামের দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত জাকির হোসেন জেলার সদর উপজেলার চরখন্ড গোলড়া এলাকার জাহিদ হোসেনের ছেলে। একই দুর্ঘটনায় সায়েম মিয়া নামের আরও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সায়েম একই গ্রামের বাদশা মিয়ার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম চন্দ্র দাস বলেন, মোটরসাইকেল দুটি ঢাকাগামী ছিল এবং অন্যদিকে সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়াগামী ছিল। এসময়  ঢাকা-আরিচা মহাসড়কের ধলেশ্বরী সেতুর উপর ওভারটেক করার সময় সেলফি পরিবহনের ধাক্কায় জাকির পড়ে যায় এবং ট্রাকের চাপায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

এই দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী সায়েম মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের মধ্যে জাকির হোসেনের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯