ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছে সন্দেহে বাড়ি ঘেরাও করেছেন স্থানীয়রা

অনুসন্ধান | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৪, বুধবার, ১০:০১ পূর্বাহ্ন

banglahour

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদে পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছেন স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয়ের বলে জানা গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢোকে সেনাবাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের ৩১ নম্বর বাড়িতে তিনি পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করে। এর পর রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখেন সবাই। পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়িতে ঢুকেছেন।

রাত সাড়ে ৩টায় ভবনের ভেতরে সেনাসদস্যরা অবস্থান করছেন। স্থানীয়রা ভবনের গেটের বাইরে অবস্থান করছেন। অনেক তল্লাসির পর তাকে পাওয়া যায়নি

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯