ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চেয়ারম্যানশূন্য হয়ে গেল ইউজিসি

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৪, সোমবার, ১২:৫৮ অপরাহ্ন

banglahour

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ইতোমধ্যেই পদত্যাগ করেছেন।

গত রোববার (১৮ আগস্ট) ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরও চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। এতে কার্যত চেয়ারম্যানশূন্য হয়ে গেল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থাটি।

জানা গেছে, রোববার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে ইউজিসি সচিব বরাবর অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর একটি পত্র পাঠান।

সেখানে তিনি লিখেছেন- ইউজিসি/প্রশাঃ/৪ (১৪২)/৯৮/ত-৩/২৬৪৪ তারিখ: ১৭/০৮/২০২৩ ও ইউজিসি/প্রশাঃ/৪ (১৪২)/৯৮/ভ-৩/৩৯৪৩ তারিখ:০২/১১/২০২৩ স্মারক মোতাবেক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গমন ও অবস্থান করার কারণে তার কর্তৃক অর্পিত হয়ে, আমি গত বছরের ২০ আগস্ট থেকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছি।

তিনি লেখেন, অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ স্বাস্থ্যগত কারণে গত ১১ আগস্ট চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন, যা ঐ দিনই শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা ও মাধ্যমিক বিভাগে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও লেখেন, যেহেতু আমাকে দায়িত্ব প্রদানকারী ব্যক্তি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন, এমতাবস্থায় সরকার বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনোরূপ সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন থেকে বিরত রইলাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

এদিকে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম সেই পত্র রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব বরাবর পাঠিয়েছেন। পত্রে তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯