ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রোববার থেকে মেট্রোরেল চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১:৪৯ অপরাহ্ন

banglahour

মেট্রোরেলের কর্মচারীরা মঙ্গলবার কাজে যোগদান করেছেন। আগামী রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক রাজধানীর প্রেস ক্লাবের মেট্রোরেল স্টেশন আজ পরিদর্শন করেন।

এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

মেট্রোরেল চালু হলেও আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি। পাশাপাশি সচিব এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯