ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে উনো ইয়োশিমাসার সৌজন্য সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১ দিন আগে) ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৬:৫১ অপরাহ্ন

banglahour

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করা, বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে জাপানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের তরুণ জনশক্তিকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিষ্ঠিত জাপানিজ ইকোনমিক জোনের মতো আরও নতুন শিল্প পার্ক স্থাপনে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি জাপানি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।


বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান এমআরটি (ম্যাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্পের অগ্রগতি এবং দুই দেশের অবকাঠামোগত সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।


উভয় পক্ষ বাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক অংশীদারত্ব আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯