ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চারটি কমিটি গঠন করেছে সরকার

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৭:৪৪ অপরাহ্ন

banglahour

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ও আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিসহ চারটি কমিটি গঠন করেছে সরকার।

বাকি কমিটিগুলো হচ্ছে-অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে একনেক কমিটি গঠন করা হয়েছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে এ কমিটির বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টাকে আহ্বায়ক করা হয়েছে। 
এছাড়া অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে আহ্বায়ক করে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯