ঢাকা: ছাত্র-জনতার দুর্বার গণআন্দোলনে প্রিয় জন্মভূমি বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদি অপশক্তির কবল থেকে মুক্ত হয়েছে। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে যারা নরপিশাচের মতো ছাত্র-জনতার হাজার হাজার লাশ ফেলেছে জাতি তাদের কখনোই ক্ষমা করবে না।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গেন্ডারিয়ার সাইদ খোকন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন, দোয়া ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, হত্যাকারীদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে। দীর্ঘ ১৬ বছর ধরে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা ও প্রশাসন নির্দয়ভাবে অগণিত মানুষকে হত্যা করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন ও মুহাম্মদ কামাল হোসাইন প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
