ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে;খেলাফত মজলিস

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৪ আগস্ট ২০২৪, শনিবার, ১০:৫৪ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশে আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় কর্মসূচি করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন বিষয়ে রুখে দাঁড়াতে হবে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, প্রয়োজনে মামলা করতে হবে।

ভারত গ্রীষ্ম মৌসুমে পানি দেয় না উল্লেখ করে তিনি বলেন, বর্ষাকালে অতিবর্ষণের সময় বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, এটা কোনোভাবেই সুপ্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না। আজকে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ বন্যায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকারের প্রশাসন, সেনা, নৌবাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়তে হবে।

দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন, আহমদ আলী কাসেমী, জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম