ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এমন বাংলাদেশই তো চাই: তামিম

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৪, শনিবার, ২:৪৭ অপরাহ্ন

banglahour

ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের ১২টি জেলা। যেখানে আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন বিপর্যয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে পুরো দেশের মানুষ। দেশের এমন কঠিন সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জেগে উঠেছে পুরো দেশ। 

বন্যার্তদের সহায়তায় ও উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছেন সাধারণ মানুষ। সবার একসঙ্গে এমন কাজ করার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব দেখে উদ্বুদ্ধ ও আবেগআপ্লুত হচ্ছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন কিছু ছবি ফেসবুকে পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। তিনি লিখেছেন, 'কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ আপনার কাছে কি? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব। এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই!' 

তিনি আরও লেখেন, ‘সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯