ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশৃঙ্খল তৈরির কারণে চাকরি হারালেন কুমিল্লার ৯৬ আনসার

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১০:২৩ পূর্বাহ্ন

banglahour

আন্দোলনেনের সময় বিশৃঙ্খল তৈরির কারণে চাকরি হারালেন কুমিল্লার ৯৬ আনসার। আন্দোলনকালীন বেআইনি সমাবেশ ও সচিবালয় ঘেরাওয়ের অভিযাগ ওঠে তাদের বিরুদ্ধে।

সোমবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান।

এ বিষয়ে রাশেদুজ্জামান বলেন, আন্দোলনকারী আনসার সদস্যরা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। আমরা সেসব দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তারপরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছে। তাদেরকে আমরা বিদ্রোহী হিসেবে দেখছি।

তিনি বলেন, বিদ্রোহীদেরকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া তাদের ব্যাপারে আইনি পদক্ষেপও নেওয়া হবে। কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসারও রয়েছেন।

কমান্ড্যান্ট রাশেদুজ্জামান আরও বলেন, আনসার একটি শৃঙ্খল বাহিনী। আমরা নিরাপত্তার কাজ করে থাকি। সেই কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে তারা চুক্তিভিত্তিক নিয়োগ। মূল আনসার নয়। আমাদের তদন্ত চলমান রয়েছে। ৯৬ জন থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ, অনেকে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা আনসাররাও যেতে পারেন। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা করছি। তাই আমাদের তদন্ত এখনো চলমান রয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম