ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাবির নতুন ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৩:১০ অপরাহ্ন

banglahour

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আদেশক্রমে তার নিয়োগ প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার উপসচিব শহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান।

একাডেমিক ও উন্নয়ন ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অধ্যাপক নিয়াজ আহমেদ খানের। তিনি ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি থেকে ডিস্টিংকশনসহ পিএইচডি করেছেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯