ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইনের শাসন ও ন্যায়বিচার করতে যা করণীয় অন্তর্বর্তী সরকার করবে;স্টিফেন

জাতীয় | প্রেস বিজ্ঞপ্তি

(২ বছর আগে) ২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৩:১৯ অপরাহ্ন

banglahour

৫ আগস্ট এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টানা ১৫ বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশে এক নায়কতন্ত্র কায়েমের ফলে ছাত্র-জনতার রোষানলে পড়ে তিনি ক্ষমতা ত্যাগ করে ভারত পালিয়ে যেতে বাধ্য হন। কার্যত তার আমলে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তারা আইনের শাসন এবং ন্যায়বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে আমাদের আশা।

জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম