ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আরাফাতকে আটক করায় মিষ্টি নিয়ে গুলশান থানায় হিরো আলম

বিনোদন | বিনোদন ডেস্ক

(২ বছর আগে) ২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৫:৩৩ অপরাহ্ন

banglahour

আওয়ামী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নামে হত্যাচেষ্টা মামলা করবেন সোশ্যাল মিডিয়ার আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। একইসঙ্গে আরাফাতকে আটক করায় মিষ্টি নিয়ে গুলশান থানায় রওয়ানা হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ইত্তেফাক ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম।

এর আগে গত বছর  ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো সেসব লোকজন আরাফাতের সমর্থক।

হিরো আলম বলেন, ‘আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম।’

মিষ্টি নিয়ে থানায় কেনো- এমন প্রশ্নের জবাবে আলম বলেন, ‘আমি জেনেছি তিনি গুলশান থানায় আছেন। তাই থানার সামনে গেয়ে মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটাই আমার কাছে বড় প্রতিবাদ ও আনন্দের বিষয়।’

এদিকে মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে আগামীকাল (বুধবার) কোর্টি গিয়ে মামলা করার কথাও জানান হিরো আলম।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম