ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধূমপান থেকে যেভাবে সরে আসলেন রানী মুখার্জি

বিনোদন | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৫ পূর্বাহ্ন

banglahour

বলিউডে বহু তারকা রয়েছেন, যারা সিগারেটে আসক্ত। আর তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে কখনো পিছপা হতেন কেউই। শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগন— সবাই ছিলেন চেইন স্মোকার। সে তালিকাতেও ছিলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। তিনিও প্রথম থেকেই সিগারেটের নেশায় ডুবে থাকতেন। বারবার তার মা মানা করা সত্ত্বেও রানী সিগারেট ছাড়তে পারেননি। এমনকি তিনি বারবার ছাড়ার চেষ্টা করেও পারেননি। কারণ হিসাবে জানান— বিভিন্ন অস্বস্তিতে তিনি ভুগতেন।

মায়ের থেকে বাঁচতে রানী মুখার্জি বাথরুমে গিয়ে ধূমপান করতেন। শুধু তাই নয়, রীতিমতো ডিয়োড্রেন্ট ব্যবহার করতেন চড়া গন্ধের। মুঠো মুঠো মিন্ট রাখতেন নিজের স্টকে। যাতে কেউ বুঝতে না পারেন। পরে এ অভিনেত্রী ধীরে ধীরে সিগারেট ছাড়তে শুরু করেছিলেন। যখন তিনি সন্তানসম্ভবা হয়েছিলেন, তখন চেষ্টা করেছিলেন যতটা সম্ভব কম ধূমপান করার। একাধিকবার সাক্ষাৎকারে এসে নিজের এই কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন রানী মুখার্জি।

সেই সময়টা কতটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সে কথা তিনি অকপটে বলেছেন। প্রতিমুহূর্তে সিগারেট ছাড়া থাকতেই পারতেন না রানী। শেষে সন্তানের কথা ভেবে ধূমপান কমিয়ে দেন। আর গর্ভে যখন সন্তান, তখন আর ঝুঁকি নিতে রাজি ছিলেন না তিনি। অবশেষে স্থির করেন— একটু একটু করে সরে আসবেন এই নেশা থেকে। সেই চেষ্টাই করতে থাকেন প্রতিনিয়ত। আর একটা সময় পর রানী মুখার্জি এই নেশা একেবারেই ত্যাগ করে ফেলেন।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম