ঢাকা, ১ নভেম্বর ২০২৬, রবিবার, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অচিরেই বিএসএমএমইউতে উপসনালয় প্রতিষ্ঠা করা হবে: উপাচার্য

শিক্ষা | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার, ২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪০ পূর্বাহ্ন

banglahour

ইউজিসির অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ায় প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজলকৃষ্ণ ব্যানার্জীকে সংবর্ধনা প্রদান

অচিরেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সনাতন ধর্মাবলম্বীদের জন্য উপসনালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

১৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জাতীয় মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সরস্বতি পূজা উৎযাপন পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

এসময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজলকৃষ্ণ ব্যানার্জীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজলকৃষ্ণ ব্যানার্জীর বর্ণাঢ্যময় কর্মজীবন ও স্বাস্থ্যসেবায় তার অবদান তুলে ধরেন বক্তারা। 
পাশাপাশি বিএসএমএমইউ উপাচার্যের প্রয়াত মায়ের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাস্পাসে শয্যাশায়ী রোগীদের সুস্থতা কামনায় সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রার্থনালয় প্রতিষ্ঠার দাবি করা হয়।

অনুষ্ঠানে ইউজিসি অধ্যাপক ডা. সজলকৃষ্ণ ব্যানার্জী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আমার প্রাণ। এ বিশ্ববিদ্যালয় আমার আত্মার সঙ্গে লেগে আছে। আমি এ বিশ্বিবদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরণের দায়িত্ব  নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাকে সব সময় সম্মানিত করে এসেছে। আমি চাই এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে। বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে সনাতন ধর্মাবলম্বীদের নিরাময় ও আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য একটি উপাসনালয় প্রতিষ্ঠার দাবি করে আসছি। আশা করি বর্তমান অসাম্প্রদায়িক উপাচার্য মহোদয় সেটি প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মানুষ মারা গেলে ধর্ম বর্ণ, দল মত নির্বিশেষে দোয়া করতে হয়। আমার মায়ের জন্য আপনারা দোয়া করেছেন। এজন্য সকলকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেকেই আমাকে বলেছেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাজে লাগানোর জন্য। আমি তাদের মেধা কাজে লাগানোর জন্য ইমেরিটাস অধ্যাপক পদ তৈরি করে একজনকে এনেছি। এখানে উপস্থিত ইউজিসি অধ্যাপক ডা. সজলকৃষ্ণ ব্যানার্জী আমাদের সঙ্গে কাজ করছেন। নিয়মিত ক্লাস করেছেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে সহযোগিতা করছেন। বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ দিচ্ছেন। উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত তাদের যৌক্তিক দাবি প্রার্থনার জন্য উপাসনালয় সুবিধাজনক জায়গায় প্রতিষ্ঠা করা হবে। ইতিমধ্যে আমরা উপসনালয় প্রতিষ্ঠার জন্য  জায়গা দেখার কাজ শেষ করেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরস্বতি পূজা উৎযাপন পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি অদ্যাপক ডা. চঞ্চর কুমার ঘোষ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরস্বতি পূজা উৎযাপন পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের  নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, এ্যানেসথিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশিস বনিক, নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, অর্থপেডিক্স বিভাগের সাবেক অধ্যাপক ডা. নকুল দত্ত, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, সুপার স্পেশালাইজড হাসপাতাল ফেস-২ এর উপপরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার ই মাহাবুব, পরিচালক (অর্থ ও হিসাব) গৌর কুমার মিত্র, উপ-রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন, উপ-রেজিস্ট্রার ডা. মুহাম্মদ কামলা হোসেন, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রয়ক আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।
 

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম