ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিঙ্গাপুর পৌঁছেছেন মির্জা ফখরুল

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১০:২২ পূর্বাহ্ন

banglahour

সিঙ্গাপুর পৌঁছেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৫ টায় তিনি সিঙ্গাপুরে নামেন।

বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন সিঙ্গাপুর বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ স্থানীয় নেতারা।

গতকাল (রোববার) রাত ১১টা ৫৫ মিনিট সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন, সঙ্গে তার স্ত্রীও আছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম ও তার স্ত্রী শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। চিকিৎসকের সঙ্গে তাদের পূর্ব নির্ধারিত শিডিউল আছে।

এর আগে গত মার্চে কারামুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম