ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালীগঞ্জে ছাত্র আন্দোলনে নিহত দুই পরিবারকে জামায়াতের সহায়তা

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:১৯ পূর্বাহ্ন

banglahour

কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবারের সঙ্গে জামায়াতের নেতারা মতবিনিময় করেছেন। সোমবার কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তাজুল ইসলামকে ও জাকারিয়া হাসান জুয়েলের পরিবারের হাতে ২ লাখ টাকা করে ৪ লাখ টাকার চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জেলা ড. মো. জাহাঙ্গীর আলম। কালীগঞ্জ উপজেলা শাখার আমির মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান, গাজীপুর জেলা মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান খান।

কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি তাজুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, কালীগঞ্জ পৌর জামায়াতের আমির আফতাব উদ্দিন প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম