ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচজন নিহত

বিশ্ব | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১০:১৩ পূর্বাহ্ন

banglahour

মধ্য সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

রোববার এ হামলার ঘটনা ঘটে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, এ হামলার পর হামার পশ্চিমে মাসয়াফ শহরের কাছে আগুন লেগে যায়। পরে হতাহতের এ ঘটনা ঘটে।

একজন নিরাপত্তা কর্মকর্তা সানাকে বলেছেন যে ইসরাইল লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার বেশ কয়েকটি সামরিক কিস্তির বিরুদ্ধে ‘বায়বীয় আগ্রাসন’ শুরু করে। সূত্রটি আরও জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরাইলি জেট বিমানগুলো লেবানন থেকে সিরিয়ার বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। সম্ভবত তারা সিরিয়ার আকাশসীমা এড়াতে চেয়েছে। কারণ যেখানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ একাধিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাহিনী কাজ করে। মাসয়াফের পাবলিক হাসপাতালের পরিচালক বলেছেন, হতাহতরা বেসামরিক নাগরিক।

মূলত গত ১৩ বছরে সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে ইসরাইল নিয়মিতভাবে দেশটিতে বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলায় অধিকাংশ সময়ই ইরান-সংযুক্ত সাইটগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। তবে এদিন সিরিয়ায় নিজেদের অভিযানের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত বা কোনো মন্তব্য করেনি।

রোববারের আক্রমণটি এমন এক সময়ে হলো, যখন জুলাই মাসে তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিশোধ নেওয়ায় হুমকি দিচ্ছেন ইরানি কর্মকর্তারা।

 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম