ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধানমন্ত্রী ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৮:৩৬ অপরাহ্ন

banglahour

মেট্রোরেল

ঢাকা: আগামী ২৮ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন।

১৫ ডিসেম্বর বৃহস্পতিবার এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গণে দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন হবে আগামী ২৮ ডিসেম্বর।

সমালোচকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ওরা সমালোচনা করুক, আমরা কাজ করে তার জবাব দেবো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মুখে রাষ্ট্রকাঠামো মেরামতের কথা শুনলে হাসি পায়। যারা রাষ্ট্রকে ধংসের দ্বারপ্রান্তে নিয়েছিল, তারা কিভাবে মেরামত করবে?

বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের বিষয়ে তিনি বলেন, স্বাধীনতার স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে তারা গেল না, গেল গরুর হাটে (গোলাপবাগ মাঠ)। তাদের সব স্বপ্ন কর্পুরের মতো উড়ে গেছে।

ভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমূখ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে আওয়ামী লীগের সম্মেলন সফল করতে অভ্যর্থনাবিষয়ক সব বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম