ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাগুরায় অমুসলিম কর্মীদের নিয়ে জামায়াতের সমাবেশ

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:০১ পূর্বাহ্ন

banglahour

মাগুরায় অমুসলিম কর্মীদের নিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা ও জামায়াত সম্পর্কে মানুষের মাঝে নেতিবাচক প্রচার দূরীকরনে মাগুরা জেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা জামায়াতে আয়োজনে সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের দোয়ারপাড় আল আমিন এতিমখানা মিলনায়তনে জেলা জামায়াতের অমুসলিম শাখার সভাপতি দিলিপ টিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি পরেশ কান্তি সাহা, জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, শালিখা উপজেলার দায়িত্বশীল বকুল চন্দ্র মন্ডল, মোহাম্মদপুর উপজেলার দায়িত্বশীল উত্তম কুমার সাহাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, একটি আদর্শ রাষ্ট্র গঠন করে মুসলিম হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সমান অধিকারের বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে চায় জামায়াতে ইসলামী। সভায় জেলার চার উপজেলার প্রায় অর্ধশত অমুসলিম জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতা অংশগ্রহণ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম