ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় বিক্ষোভ মিছিল

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:৪৪ অপরাহ্ন

banglahour

মসজিদ ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় নেত্রকোনার খালিয়াজুরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

উপজেলা হেফাজতে ইসলামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ফেসবুকে আপত্তিকর পোস্টকারী দুই যুবকের বাড়ি খালিয়াজুরী সদরে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় খালিয়াজুরী মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠের পাশে গিয়ে শেষ হয়। পরে সেখনে আলোচনা সভা করেন হেফাজাতে ইসলামীর নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে  জানা গেছে,  গত ৮ আগষ্ট সজল দাস নামে খালিয়াজুরীর এক যুবক তার ফেসবুক আইডিতে মসজিদ নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। এছাড়া একই উপজেলার স্বাগত সরকার শুভ নামে আরেক যুবক তার ফেসবুক আইডিতে দেশের শীর্ষ স্থানীয় আলেম আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। 

এদুটি পোস্টের প্রতিক্রিয়ায় ধর্মপ্রাণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তারই জেরে ওই দুই যুবককে আইনের আওতায় এনে সাজার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় খালিয়াজুরী হেফাজতে ইসলাম শাখার সভাপতি আমির মুফতি এরশাদুল্লাহ কাসেমী সভাপতিত্বে সাধারণ সম্পাদক  মাওলানা নুরুল হক নোমানীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- নির্বাহী আমির মুফতি ইজাজুল হক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম, সহ-সভাপতি হযরত মাওলানা মাহফুজুল হক,যুগ্ন সম্পাদক হেফাজতে ইসলাম ও ইসলামে আন্দোলন বাংলাদেশ খালিয়াজুরী শাখার সভাপতি মোস্তাকিম বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদুল্লাহ হামিদীসহ আরও অনেকেই।

হেফাজত নেতৃবৃন্দ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।  এ বিষয়ে জানতে ওই দুই যুবকের মোবাইলে কল করা হলে বন্ধ পাওয়া যায়। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম