ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি ছিল সেগুলো নিয়েই আমরা সরকারে আসছি - নাহিদ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৬ অপরাহ্ন

banglahour

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি ছিল সেগুলো নিয়েই আমরা সরকারে আসছি। একসময় আমরা রাজপথে ছিলাম, এখন সরকারে আছি; কিন্তু আমাদের ভূমিকা একই থাকছে। উদ্দেশ্য এবং লক্ষ্য একই থাকছে। 

সম্প্রতি জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেন, আমরা এই ফ্যাসিস্ট কাঠামোকে বিলুপ্ত করে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। যেখানে সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র নিশ্চিত থাকবে। আমরা সরকারে থেকে সেই কাজটিই করছি। হয়ত আমাদের পদ্ধতিটা আলাদা হয়েছে। কিন্তু আমাদের ভূমিকা এবং লক্ষ্য-উদ্দেশ্য একই আছে। 

নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে নাহিদ বলেন, ব্যক্তিগতভাবে রাজনীতি করার ইচ্ছা ছিল। কিন্তু গণঅভ্যুত্থানের কারণে জনগণের প্রতিনিধি হিসেবে আজকে আমি সরকারে আছি। এখন রাজনীতির বিষয়টি আমি জনগণের ওপরই ছেড়ে দিচ্ছি। যদি জনগণ প্রত্যাশা করেন বা আমার সে ধরনের ভূমিকা রাখার সুযোগ থাকে, আমি সেটা ভবিষ্যতে দেখাব।   

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com