ঢাকা, ১ নভেম্বর ২০২৬, রবিবার, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নোবিপ্রবির জীববৈচিত্র্য রক্ষা ও ময়নাদ্বীপের সৌন্দর্য রক্ষায় কমিটি গঠন

শিক্ষা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৯:৪৩ পূর্বাহ্ন

banglahour

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জীববৈচিত্র্য রক্ষা ও ময়নাদ্বীপের নৈসর্গিক সৌন্দর্য রক্ষায় কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হুমায়রা মাহমুদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও, সদস্য হিসেবে রয়েছে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদা সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক তানজিনা আলম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মেহেদী হাসান ও একই বিভাগের প্রভাষক নিশাত ফারাবি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) তামজিদ হোসাইন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জীববৈচিত্র্য সংরক্ষণ। বিশেষ করে মেডিকেল সেন্টার থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত রাস্তার উভয় পাশের লেকের (ময়নাদ্বীপ) নৈসর্গিক সৌন্দর্য রক্ষা এবং পরিযায়ী পাখিদের বিচরণের জন্য অভয়ারণ্য তৈরি ও রক্ষার জন্য প্রয়োজনীয় গবেষণা ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হলো।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম