ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:২৪ পূর্বাহ্ন

banglahour

সামিট গ্রুপের সঙ্গে কক্সবাজারের মহেশখালীতে হতে যাওয়া দেশের তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সচিব রুচিরা ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম খান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোনোরকম দরপত্র ছাড়াই বিশেষ আইনের আওতায় চলতি বছরে ৩০ মার্চ সামিট গ্রুপের সঙ্গে চুক্তিটি করেছিল আওয়ামী লীগ সরকার।

রুচিরা ইসলাম বলেন, সামিট গ্রুপের সঙ্গে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ-৩) স্থাপনের চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ টার্মিনালটি বাংলাদেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল এবং সামিট গ্রুপ পরিচালিত দ্বিতীয় টার্মিনাল হওয়ার কথা ছিল।

আর তারিকুল ইসলাম খান জানান, চুক্তির কিছু শর্তভঙ্গের দায়ে এমন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এদিকে সামিট এক বিবৃতিতে গণমাধ্যমকে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় তারা এফএসআরইউ টার্মিনাল ব্যবহার চুক্তি (টিইউএ) বাতিলের নোটিশ পেয়েছে। তারা মনে করে, এটি অযৌক্তিক এবং পর্যালোচনার জন্য আপিল করা হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম